Source: Prothom Alo

অর্থনীতি ও ব্যবসা
বিশ্ববাজারে তেলের দাম এখনো ১০০ ডলারের নিচে, কেন
মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় সরবরাহ সংকট বেড়েছে। তারপরও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে।
